• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

রেকর্ড গড়া জয় দিয়ে আফগানিস্তানের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
  ০৪ জুন ২০২৪, ১০:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবাগত উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের লক্ষ্যটা কেবল জয় না। রশিদ খানের দল চেয়েছিল রানরেটের ব্যবধানটাও এগিয়ে রাখতে। সেই লক্ষ্যে অনেকটাই সফল হয়েছে তারা। ১২৫ রানের বিশাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দলটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যা চতুর্থ বৃহত্তম জয়। রহমানউল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের ফিফটির পর ফজল হক ফারুকির ফাইফার নিশ্চিত করেছে আফগানদের বড় জয়।

মঙ্গলবার (৪ মে) গায়ানায় উগান্ডার বিপক্ষে ১২৫ রানে জয় পেয়েছে রশিদ খানের দল। টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা দল উগান্ডা। আফগানিস্তানের হয়ে ৫ উইকেট নিয়েছেন ফজলহক ফারুকী। ম্যাচ সেরাও হয়েছেন বাঁহাতি এই পেসার।

১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে উগান্ডা। ফজলহক ফারুকীর প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। এরপর দ্বিতীয় ওভারেও উইকেট হারায় উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত মাত্র ৫৮ রানে থামে উগান্ডার ইনিংস। উগান্ডার হয়ে মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। তাতে ১২৫ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

আফগানদের হয়ে ফারুকী ৪ ওভার বোলিং করে ৯ রানে ৫ উইকেট নেন। এছাড়াও নবীন-উল-হক ২ ওভারে ৪ রানে দুইটি এবং অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ১২ রানে ২টি উইকেট পেয়েছেন। বাকি উইকেটটি পেয়েছেন মুজিব উর রহমান।

আরও পড়ুন

শ্রীলঙ্কা ম্যাচ থেকে ছিটকে গেলেন টাইগার পেসার

টিভিতে আজকের খেলা 

এর আগে দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে উগান্ডার বিপক্ষে বিশাল সংগ্রহ পায় রশিদ খানের দল। আফগানিস্তানের ওপেনিং জুটি থেকে আসে ১৫৪ রান। গুরবাজ ৪৫ বলে ৪ চার এবং সমান সংখ্যক ছক্কার মারে ৭৬ রানের ইনিংস খেলেন। অপরদিকে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৬ বলে ৭০ রান। এই জুটি ভাঙার পরই রানের চাকা ধীরগতির হয়ে যায়। উগান্ডার নিয়ন্ত্রিত বোলিংয়ে দুই ওপেনার ছাড়া কোন ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকাতে পারেননি।

এদিকে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে উগান্ডা। বিশ্বকাপে চতুর্থ দলীয় সর্বনিম্ন রান এটি। বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ডটি অবশ্য নেদারল্যান্ডসের দখলে। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা।

কে

  • বিশ্বকাপ মিশন
  • টি টোয়েন্টি
  • বিশ্বকাপ
এ সম্পর্কিত আরও খবর
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক
সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের 
সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের 
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জ্যোতি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জ্যোতি
বিশ্বকাপ সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
বিশ্বকাপ সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।