• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

৩য় শিরোপা কী জিততে পারবে শাহরুখের কলকাতা

স্পোর্টস ডেস্ক
  ২৬ মে ২০২৪, ১৬:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আইপিএলের ১৭তম আসরের বহুল প্রতীক্ষিত লড়াইটি মাঠে গড়াচ্ছে। ১০ দলের এ আসরে রাউন্ড রবিন লিগ ও প্লে-অফের লড়াই শেষে এখন শিরোপার সামনে শুধু দুই দল-কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে শ্রেয়াস আয়ারের কলকাতা ও প্যাট কামিন্সের হায়দরবাদ। হায়দরাবাদ এর আগে মাত্র একবারই শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার আইপিএলের ইতিহাসে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মোস্তাফিজ। সেই দলটি এরপর আর শিরোপার দেখা পায়নি। অবশেষে দ্বিতীয় শিরোপার সামনে হায়দরাবাদ।

অন্যদিকে কলকাতা নামবে তৃতীয় শিরোপার খোঁজে। ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তাদের সাফল্যের পেছনেও বড় অবদান আরেক বাংলাদেশির। তিনি সাকিব আল হাসান। এবারই প্রথমবার দুই বাংলাদেশির কমপক্ষে একজনকে ছাড়া ফাইনাল খেলতে নামছে কলকাতা আর হায়দরাবাদ।

কলকাতা ও হায়দরাবাদ মোট পাঁচবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পেরেছে তিনবার। তারা আবার নিজেদের সর্বশেষ ফাইনালেই হেরেছে। দুটি দলই ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে। হায়দরাবাদ ২০১৮ ও কলকাতা ২০২১ সালে ফাইনাল হারে। এবার অবশ্য চেন্নাই প্লে-অফেই উঠতে পারেনি।

তবে এবারের ফাইনালে টুর্নামেন্টের সেরা দুটো দলই উঠেছে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল ছিল কলকাতা ও হায়দরাবাদই। বোঝাই যাচ্ছে, ফাইনালে দারুন এক লড়াইও অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। দেখা যাক, সে লড়াইয়ে কে হাসে শেষ হাসি!

যদিও এর আগে কোয়ালিফায়ারে প্রতিপক্ষ কলকাতার মুখোমুখি হয়ে হেরেছিল হায়দরাবাদ। এবার ফাইনালে সেই হারের বদলা নিতে মুখিয়ে থাকবে অভিষেক শর্মা-কামিন্সের দল।

এদিকে এখনো ফাইনালের আগে আলোচনায় এবারের আইপিএলের পরিসংখ্যান। আইপিএলে এবার সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালুরুর বিরাট কোহলি। ১৫ ম্যাচে ৬১ দশমিক ৭৫ গড়ে করে বিরাট করেছেন ৭৪১ রান। এবারের আইপিএলে বিরাটের ধারেকাছেও নেই কোনো ব্যাটার। দ্বিতীয় স্থানে থাকা ঋতুরাজ গায়কোয়াড়ের সংগ্রহ ৫৮৩। তার দল অনেক আগেই বাদ পড়েছে শিরোপা দখলের লড়াই থেকে।

বল হাতে সবচেয়ে বেশি ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেল। ১৪ ম্যাচ খেলে ৯ দশমিক ৭৩ ইকোনমিতে প্যাটেল তুলে নিয়েছেন ২৪ উইকেট। যেখানে এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পাওয়া মোস্তাফিজ ৯ ম্যাচ খেলে ৯ দশমিক ২৬ ইকোনমিতে তুলে নিয়েছেন ১৪ উইকেট।

এদিকে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়া কোনো ক্রিকেটারই এবারের আইপিএলের ফাইনালে নেই। কাকতালীয়ভাবে যেসব ফ্র্যাঞ্চাইজির হয়ে ভারতীয় খেলোয়াড়রা খেলেছেন তারা আগেই বিদায় হয়েছেন। যদিও আইপিএলের মাঝপথে বিশ্বকাপের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভারতের বিশ্বকাপ দলের ১৫ সদস্যের মধ্যে সবচেয়ে বেশি ৪ জন সদস্য মুম্বাই ইন্ডিয়ানসের। অথচ পয়েন্ট তালিকার তলানিতে থাকা মুম্বাই সবার আগে আইপিএলের লিগ পর্ব থেকে ছিটকে পড়েছে। তিনজন করে আছেন দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস থেকে। দিল্লি পয়েন্ট তালিকার ছয়ে থেকে আইপিএল শেষ করেছে, তৃতীয় হয়ে প্লে-অফ পর্বে ওঠা রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে।

এস

  • ৩য় শিরোপা
  • কলকাতা নাইট রাইডার্স
  • সানরাইজার্স হায়দরাবাদ
  • খেলা
এ সম্পর্কিত আরও খবর
টিভিপর্দায় আজকের খেলা 
টিভিপর্দায় আজকের খেলা 
নিজ দলের খেলা দেখতে আজ মাঠে থাকবেন শাকিব খান
নিজ দলের খেলা দেখতে আজ মাঠে থাকবেন শাকিব খান
শেরে বাংলায় খেলা শুরুর আগেই গেট ভাঙলেন দর্শকরা
শেরে বাংলায় খেলা শুরুর আগেই গেট ভাঙলেন দর্শকরা
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।