দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুর্বল যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯তম। বোলারদের র্যাঙ্কিংয়েও প্রথম ১০০ জনের তালিকাতেও নেই কেউ। অথচ এমন দলের বিপক্ষে ১৪৫ রানও তুলতে পারল না বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ মে) টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ভিউ কমপ্লেক্সে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৬ রানে।
আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৪৪ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে স্নায়ুচাপ থাকলেও ৪ উইকেটে ১০৬ রান তুলে জয়ের পথেই ছিল বাংলাদেশ। যদিও এরপর ৩২ রানের মধ্যে বাকি ৬ উইকেট হারিয়ে লজ্জায় পড়েন সাকিব, শান্তরা। শেষ ওভারে ১২ রানের প্রয়োজন ছিল, যদিও চাপের মুখে আউট হয়ে যান তরুণ রিশাদ হোসেন। ১৯.৩ ওভারে বাংলাদেশ অল আউট ১৩৮ রানে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ। মূলপর্বে যাত্রা শুরুর আগে উইকেট ও কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচেই ১৫৪ রানের টার্গেট দিয়ে ৫ উইকেটে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব আমরা একটা ভালো ম্যাচ খেলার। সবাই আজকে চেষ্টা করেছে কিন্তু আজকের দিনটা আমরা ভালো ক্রিকেট খেলিনি।
কিন্তু শান্তরা দ্বিতীয় ম্যাচে যে চেষ্টা করেছে সেটা ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট হলো না। সিরিজ বাঁচানোর ম্যাচে বোলাররা যুক্তরাষ্ট্রকে ১৪৪ রানে আটকে দিলেও ব্যাটিংয়ে ছিল হতশ্রী পারফরম্যান্স।
উল্লেখ্য, ২৫ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জয় না পেলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে শান্ত বাহিনীকে।
আরএ