দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিগ টপার আল হিলাল। আল আওয়াল পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে আল-নাসর।
ম্যাচের ১০ মিনিটে রোনালদোর পাস দেওয়া বল পেয়ে, অটাভিও ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শট নিলে প্রতিপক্ষের জালে জড়ায়। গোলের পরপরই আরও দুটি সহজ সুযোগ হাত ছাড়া করেন রোনালদো। গোল খেয়ে ঘুম থেকে জেগে ওঠে আল-হিলাল। পাল্টা আক্রমণ করলেও ১-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় আল-হিলাল। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে বেশ কয়েকটি গোলের সুযোগ পায় দু’দল। যোগ করা সময়ে বিতর্কিত এক পেনাল্টিতে গোল করে সমতায় ফিরে আল-হিলাল।
তাতে চলতি মৌসুমে প্রো লিগে শেষ দেখায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী সমতায় থেকে লড়াইয়ের ইতি টানল। আল নাসরকে টপকে আল হিলাল আগেই লীগ শিরোপা নিশ্চিত করেছিল।
এফএইচ