দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের একাদশের হয়ে দুই ওভারে ৭ রান দিয়ে চার উইকেট শিকার করেছে বাংলাদেশি বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। তার জোড়া আঘাতে তছনছ হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ।
এদিন মুস্তাফিজ তার প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার প্রথম শিকার ফাফ ডু প্লেসি। রাচিন রবীন্দ্রের ক্যাচ বানিয়ে বেঙ্গালুরুর অধিনায়ককে ফেরান মুস্তাফিজুর রহমান।
২৩ বলে ৩৫ রান দেন মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
মুস্তাফিজকে দুই ওভার করিয়ে তাকে বোলার পরিবর্তন করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরে ইনিংসের ১২তম ওভারে কাটার মাস্টারকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন সাত।
ডিপি/