দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগালো বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেয় টাইগাররা। দলীয় ৫৭ রানে অর্ধেক উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়েছে লঙ্কানরা। তবে ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস চাপ কাটিয়ে ব্যাটিং করছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান।
প্রথম উইকেট হারানোর পর অধিনায়ক মেন্ডিসকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে। ইনিংসের ১২তম ওভারে স্পিলে ক্যাচ দিয়ে ফেরেন মেন্ডিস। ওই ওভারের শেষ বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন করুনারত্নে। এরপর ম্যাথুসও বেশিক্ষণ টিকতে পারেননি। অভিজ্ঞ এই অলরাউন্ডার ইনিংসের ১৪তম ওভারে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এখন ক্রিজে রয়েছেন কামিন্দু ও ধনাঞ্জয়া ডি সিলভা।
এদিকে প্রথমবার বাংলাদেশের সাদা জার্সিতে নেমেছেন পেসার নাহিদ রানা। দারুণ গতিতে বল করা রানা লঙ্কান ব্যাটারদের স্বাচ্ছন্দ্যে খেলতে দিচ্ছেন না। তিন পেসারকে নিয়ে আক্রমণে নেমে দারুণ খেলছে টাইগাররা। সিলেটের উইকেট সকালে ভেজা মনে হওয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরএ