দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৭ দিনের সফর শেষে ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবার (১৬ মার্চ) দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট সিরিজ হওয়ার কথা ছিল। তবে টেস্ট সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে।
বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৫ ও ৭ মে। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। তৃতীয় ম্যাচ আয়োজিত হবে দুপুর ৩টায়।
সিরিজের বাকি অংশ হবে ১০ ও ১২ মে মিরপুর হোম অব ক্রিকেটে। চতুর্থ ম্যাচ হবে সন্ধ্যা ৬টায় এবং পঞ্চম ম্যাচ সকাল ১০টায়।
বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে এবারে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে। অর্থাৎ, ২০২৫ সালে অনুষ্ঠিত হবে এই টেস্ট সিরিজ। ২০১৮ সালের পর এটিই দুই দলের মধ্যকার প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে।
একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি:
২৮ এপ্রিল : জিম্বাবুয়ের ঢাকায় আসা এবং চট্টগ্রামে চলে যাওয়া।
৩ মে: প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।
৫ মে: দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, সন্ধ্যা ৬টা।
৭ মে: তৃতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম, দুপুর ৩টা।
১০ মে: চতুর্থ টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা।
১২ মে: পঞ্চম টি-টোয়েন্টি, মিরপুর, সকাল ১০টা।
কে