দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গ্রুপ পর্বের ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বোমোট রান গিয়ে দাড়ায় ৪৬০। টেবিল টপার মুলতান সুলতান্স ২২৮ রানের বিশাল সংগ্রহ করেও ম্যাচ ধরে রাখতে পারেনি। তাদের এই স্কোরকে টপকে গেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতানকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে ইসলামাবাদ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মুলতান সুলতান্স। উসমান খানের ৫০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে মুলতান। ১৫ বাউন্ডার আর ৩ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলে ৪২ রান করেন জনসন চার্লস।
জবাবে ব্যাট করতে নেমে ৪ রানে ২ উইকেট হারালেও থমকে যায়নি ইসলামাবাদ। ওপেনার কলিন মুনরো ৪০ বলে ৮৪ এবং অধিনায়ক শাদাব খান ৩১ বলে ৫৪ রান করে দলকে দারুণ এক জয় এনে দেন। শেষ দিকে ইমাদ ওয়াসিম ১৩ বলে ৩০, ফাহিম আশরাফ ১৪ বলে ২৩ রান করে জয়ে অবদান রাখেন।
এই জয়ে পিএসএল লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামাবাদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান এখনো দখলে রেখেছেন মুলতান সুলতান্স। পেশোয়ার জালমি ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।
আরআই