দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হকিতে প্রথম বারের মতো বিদেশি কোচ আনছে ঢাকা আবাহনী। ভারত জাতীয় হকি দলের সাবেক সহকারী কোচ সিদ্ধার্থ মায়ুর পান্ডেকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি।
মঙ্গলবার (৫মার্চ) বাংলাদেশ ভিসার জন্য আবেদন করেছেন সিদ্বার্থ। ভিসা পাওয়া মাত্রই ঢাকায় এসে আবাহনীর দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন ক্লাবটির হকি কমিটির ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা।

স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনে প্রথম বিদেশি কোচ আনে আবাহনী। ১৯৭৪ সালে আবাহনীর ফুটবল দলের কোচ হয়ে আসেন আইরিশ বিলহার্ট।
গত দুই দশক আবাহনীর হকি দলের কোচ ছিলেন মাহবুব হারুন। গত দুই মৌসুম তিনি সরাসরি কোচিংয়ের পরিবর্তে উপদেষ্টা কোচের ভূমিকায় রয়েছেন। সাবেক খেলোয়াড় হেদায়েতুল ইসলাম রাজীব গত ও চলতি মৌসুম আবাহনী হকি দলের ডাগআউট সামলাচ্ছেন। তার অধীনে শিরোপা পাচ্ছেনা ঐতিহ্যবাহী ক্লাবটি। চলতি মৌসুমেও ক্লাব কাপে মেরিনার্সের সঙ্গে ৩-১ গোলে হেরে শিরোপা খুইয়েছে আবাহনী।
তাইতো লীগ শিরোপা জিততেই বিদেশিকোচের উপর ভরসা করছে ক্লাবটি। এ বিষয়ে আবাহনীর হকি কমিটির ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, ‘আমাদের দল গঠন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমাদের কোচিং স্টাফও অত্যন্ত আন্তরিক। আমাদের কোচদের আরো উন্নয়নের জন্যই মূলত বিদেশি কোচ আনা। ভারতীয় কোচ বেশ আধুনিক জ্ঞানসম্পন্ন। তার সংস্পর্শে আমাদের কোচিং স্টাফ এবং খেলোয়াড় উভয়ই উন্নতি করতে পারবে বলে বিশ্বাস করি।’
আরআই