দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইপিএলের নিলামে সাড়ে ২০ কোটি রুপি দিয়ে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আন্তর্জাতিক খেলায় মনোযোগ বাড়াতে আইপিএল ২০২৩ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন অসি অধিনায়ক কামিন্স। এবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদের অধিনায়ক হিসেবে লিগে ফিরছেন তিনি।
২০২৩ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা উপহার দেওয়ার পর থেকে একজন চৌকস ও দক্ষ অধিনায়ক হিসেবে সবার নজরে আসেন এই ডানহাতি পেসার। আইপিএলে এর আগে কখনোই অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স। আগামী আইপিএল আসরে এইডেন মার্করামের পরিবর্তে হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।
বিশ্বকাপ জেতার পর যেন কপাল খুলে গেছে কামিন্সের। আইপিএলের নিলামে নাম দিয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেন কামিন্স।

অবশ্য একই নিলামে কিছুক্ষণ পরেই কামিন্সকে পাশ কাটিয়ে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন আরেক অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আরআই