দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হায়দরাবাদে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। এরপর ম্যাচ জয় তো দূরে থাক, ইংল্যান্ড ন্যুনতম প্রতিরোধও গড়ে তুলতে পারছে না। তবু ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এখনো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। আর শেষ ও পঞ্চম ম্যাচে আগামী ৭ মার্চ ধর্মশালায় মুখোমুখি হবে দল দুটি।
চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘আমরা জানি সবকিছু সবসময় হয় না, যেভাবে আমরা চাই। এটা ঠিক আছে যে, আমরা সিরিজে পিছিয়ে পড়েছি। তবে এখনো দুই ম্যাচ বাকি। তাই আগে থেকে সবকিছু শেষ বলা যাবে না। আমরা ৩–২ ব্যবধানে সিরিজ জিতে ট্রফি নিয়ে ঘরে ফিরতে চাই। আমাদের সামনে সে সুযোগ রয়েছে।’
সবশেষ ম্যাচে ইংল্যান্ড হেরেছে রেকর্ড ব্যবধানে। রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের করা ৫৫৭ রানের বিপরীতে মাত্র ১২২ রান তুলেছেন ইংলিশরা। তাতে ৪৩৪ রানের বড় হার দেখে স্টোকসের দল। গত ৯০ বছরের মধ্যে এটি দলটির সবচেয়ে বড় হার।
এমন হারের পরেও ইংল্যান্ড ট্রফি নিয়ে ঘরে ফিরতে চায় ইংলিশরা। এই বিষয়ে স্টোকস বলেছেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনের দিকে মনোযোগ দিচ্ছি। গেল ম্যাচে যা হয়েছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা এই মুহূর্তে আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি। আমাদের গতিতেই আমরা সেখানে এগিয়ে থাকার আশা করছি।’
আরআই