দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজকোট টেস্টের তিন দিন বাকি থাকতেই নিজেকে সরিয়ে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। আজকের দিনসহ আরও দুই দিন এই স্পিনারকে দলে পাবে না ভারত। ফলে ১০ জনের দল নিয়ে ম্যাচটি শেষ করতে হতে পারে ভারতকে। পরিবারের কোনো সদস্যের গুরুতর অসুস্থতার জন্য মূলত রাজকোট টেস্টে ছাড়ছেন অশ্বিন।
আইনে বলা আছে, একমাত্র করোনা ভাইরাস আক্রান্ত হওয়া ছাড়া যদি কোনো খেলোয়াড় খেলার মাঝখানে নিজেকে সরিয়ে নেন, তাহলে তার বিকল্প ক্রিকেটার নামানো যাবে না। সতরাং ১০ জনের দল নিয়ে এই ম্যাচটি শেষ করতে হবে ভারতীয়দের। অশ্বিনের অনুপস্থিতিতে স্পিনের গুরু দায়িত্ব পালন করতে হবে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে।
শুক্রবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরিবারের কে অসুস্থ কিংবা অসুস্থতার মাত্রা কেমন, সেটি জানায়নি বিসিসিআই। অশ্বিনের এমন সংকটকালীন মুহূর্তে পাশে থাকার কথা জানিয়েছে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটারে) জানিয়েছেন, অসুস্থ ব্যক্তিটি অশ্বিনের মা।

এর আগে গতকাল পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন অশ্বিন। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। এছাড়া শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে মর্যাদাপূর্ণ এই ক্লাবে প্রবেশ করেন অশ্বিন।
আরআই