দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপা রক্ষার লড়াইয়ে ফাইনালে ভারতকে মোকাবিলা করে স্বাগতিকরা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারের সিদ্ধান্ত হয়। সেখানে ১১-১১ গোলে ড্র হওয়ায় টসভাগ্যে নির্ধারিত হয় শিরোপা।
তখন উদযাপনে মেতে ওঠে ভারতের মেয়েরা। কিন্তু প্রতিবাদ জানায় বাংলাদেশ। টসের মাধ্যমে শিরোপা নির্ধারণের সিদ্ধান্ত মানতে নারাজ স্বাগতিকরা।
ম্যাচ কমিশনারও নিজের ভুল স্বীকার করেন। তাই টসের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফের পেনাল্টি শুটআউট চলার ঘোষণা দিয়েছেন রেফারি। কিন্তু বাংলাদেশ মাঠে ফিরলেও, দেখা যায়নি ভারতের ফুটবলারদের। তারা মাঠে ফিরবে কি না তা নিয়ে এখন চলছে অনিশ্চয়তা।
ডিপি/