দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শিরোপা রক্ষার লড়াইয়ে ফাইনালে ভারতকে মোকাবিলা করে স্বাগতিকরা।
নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারের সিদ্ধান্ত হয়। টাইব্রেকারে ১১-১১ গোলে ড্র হওয়ায় টসভাগ্যে নির্ধারিত হয় শিরোপা। হেরে যায় বাঘিনীদের দল, চ্যাম্পিয়ন হয় ভারত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল ছিল চরম নাটকীয়তায় ভরা।
৯০ মিনিটের খেলা শেষ, তখন ভারত ১-০ গোলে এগিয়ে। চার মিনিটের ইনজুরি সময় দেন রেফারি। তিন মিনিটের মাথায় আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশকে ম্যাচ ফেরান সাগরিকা।
নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও নিষ্পত্তি হলো না। ১১-১১ সমতা হলো দুই দলের। এরপর টস করেন রেফারি। সেখানে হেরে গেছে বাংলাদেশের বাঘিনীরা। হারের পর এই টস নিয়ে অসন্তোষ ছিল বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে সমতা থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানেও সমতা থাকলে টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।
ডিপি/