দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি দল ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন রিকি পন্টিং। ওয়াশিংটনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। শিপার্ডের স্থলাভিষিক্ত পন্টিংয়ের কাজ শুরু হবে ২০২৪ এমএলসি থেকে।
এমএলসির প্রথম মৌসুম শুরু হয়েছিল গত বছর। সেবার গ্রেগ শিপার্ড ওয়াশিংটন ফ্রিডমের কোচ ছিলেন। শিপার্ড ছিলেন পন্টিংয়ের দীর্ঘদিনের পরামর্শক। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের নিউ সাউথ ওয়েলস ব্লুজ ও সিক্সার্সের প্রতি মনোযোগ দিতে দায়িত্ব ছেড়েছেন শিপার্ড।
পন্টিংকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর শিপার্ড বলেন, ‘রিকি তার খেলার দিনগুলোয় বিশ্বের সবচেয়ে পরিচিত ও সমীহ জাগানিয়া ক্রিকেটারদের একজন ছিলেন। আর এখন তিনি বৈশ্বিক অঙ্গনে সবচেয়ে শ্রদ্ধা পাওয়া কোচদের একজন। শুধু ওয়াশিংটন ফ্রিডমের জন্য নয়, মেজর লিগ ক্রিকেট ও উত্তর আমেরিকার ক্রিকেটের জন্যও এটা দারুণ ব্যাপার। খেলোয়াড়েরা রিকির জন্য খেলতে চায়।’
এমএলসির প্রথম মৌসুমে অ্যাডাম জাম্পা, অ্যারন ফিঞ্চ ও ময়েজেস হেনরিকসের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খেলেছেন। এই টুর্নামেন্টে ৬ দলের মধ্যে ৪টিই আইপিএল থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে। এমএলসির টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এমআই নিউইয়র্ক।
এক বিবৃতিতে পন্টিং বলেছেন, ২০২৪ সালে ওয়াশিংটন ফ্রিডমের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্প্রসারণ ঘটছে এবং আমি মেজর লিগ ক্রিকেটে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। ওয়াশিংটন ফ্রিডমের সবাইকে দেখে আমি মুগ্ধ।
আরআই/কে