দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপাল, ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল আগেই নিশ্চিত করেছে সাফের ফাইনাল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকেই ফাইনাল খেলবে বাংলার মেয়েরা। ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় সারির দল নামালেও ম্যাচ জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। দুই অর্ধে দু’টি করে গোল করেছে তারা। পক্ষান্তরে বাংলাদেশের অর্ধে তেমন আক্রমণ করতে পারেনি নেপালি কন্যারা।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। বক্সের জটলার মধ্যে নুসরাত জাহান মিতু বল প্লেসিং করে জালে জড়ান। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঐশী। মিতুর কর্নারে ঐশী হেডে গোল করেন।
বিরতির পর ভুটান ম্যাচে সমতা আনার বৃথা চেষ্টা করেছে। উল্টো বাংলাদেশ ব্যবধান আরো দ্বিগুণ করেছে। ৫৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। ঐশীর পাসে বক্সে দাড়ানো কৃষ্ণা রানী বলের দিক পরিবর্তন করে গোল করেন।গোলরক্ষক খানিকটা বোকাই বনে যান বাংলাদেশের ফুটবলারের চাতুর্যতায়। ৬ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন ঐশী। ভূটানের গোলরক্ষক-ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ঐশী বল পেয়ে গোল করেন।
ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা খানিকটা মেজাজ হারিয়েছিলেন। হাল্কা ধাক্কাধাক্কি হলেও বড় অপ্রীতিকর কিছু ঘটেনি। টানা তিন ম্যাচ হেরে ভূটান শূন্য হাতেই দেশে ফিরছে।
এও