দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপার ফোরের মহাগুরুত্বপুর্ণ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তার আগে কলম্বোর প্রেমাদাসায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দলে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুবর পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।
টস জিতে বোলিং নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, না জিতে উপায় নেই। ম্যাচ জিততে হবে তবে আমাদের আমাদের মৌলিক বিষয়গুলিকে ঠিক করতে হবে। আমি মনে করি এটি পাকিস্তানের (কন্ডিশন) থেকে একটু ভিন্ন হতে পারে তাই আমাদের খুব ভালভাবে মানিয়ে নিতে হবে। আফিফ হোসেনের পরিবর্তে নাসুম আহমেদকে নেওয়া হয়েছে দলে।’
বাংলাদেশ একাদশে এক পরিবর্তন আসলেও শ্রীলঙ্কার একাদশে নেই কোনো পরিবর্তন। আগে ব্যাটিং করা প্রসঙ্গে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘এ নিয়ে আমাদের টিম মিটিংয়ে আলোচনা হয়েছে। আমরা সবকিছুর জন্য তৈরি। আশা করি যে যার কাজ করতে পারলে দারুণ কিছু হবে।’
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেট রক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাঠানা।
এমআর/