দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০০৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন কিউইদের জয়ের জন্য যখন ৪৫ রান লাগে, তখন ১৯৮১ সালের কুখ্যাত আন্ডারআর্ম বলের অনুকরণ করতে গিয়ে লাল কার্ড দেখেন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। বিলি বাউডেনের সেই লাল কার্ড ছিল শুধুমাত্র মেগ্রাকে থামিয়ে দেওয়ার জন্য।

২০০৫ সালে মেগ্রাকে দেখানো বিলি বাউডেনের লাল কার্ড
তবে এবার অফিসিয়ালি ভাবে ক্রিকেট মাঠে দেখা গেছে লাল কার্ডের ব্যবহার। রোববার সেইন্ট কিটস নেভিস প্যাট্রিয়টস ও ত্রিনিবাগো নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচে প্রথম লাল কার্ড পাওয়া দল ত্রিনিবাগো। ইতিহাসে প্রথমবার লাল কার্ড পান ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার সুনীল নারিন। লাল কার্ড পেয়ে নারিনকে ছাড়তে হয় মাঠ।
লাল কার্ড পেয়ে নারিন ইতিহাস হয়ে গেলেও ব্যপারটিকে ‘একদমই হাস্যকর’ বলে উল্লেখ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড।
SENT OFF! The 1st ever red card in CPL history. Sunil Narine gets his marching orders #CPL23 #SKNPvTKR #RedCard #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/YU1NqdOgEX
— CPL T20 (@CPL) August 28, 2023এ নিয়ে পোলার্ড বলেন, ‘একদম হাস্যকর এটি। সত্যি বলতে, এটা প্রত্যেকের কঠোর পরিশ্রম কেড়ে নেবে। আমাদের যা বলা হচ্ছে সেটিই করে যাচ্ছি। আমরা যত দ্রুত সম্ভব খেলা শেষ করার চেষ্টা করি। যদি আপনি এভাবে একটি টুর্নামেন্টে ৩০-৪৫ সেকেন্ডের জন্য জরিমানা করেন তবে এটি একেবারেই হাস্যকর।’
নিয়ম অনুযায়ী ২০ ওভারের ইনিংস শেষ করার মোট সময় ৮৫ মিনিট। সিপিএলে এবার নিয়ম করা হয়, ইনিংসের ১৭তম ওভার শেষ করতে হবে ৭২ মিনিটের মধ্যে, ১৮তম ওভার শেষ করতে হবে ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে এবং ১৯তম ওভার শেষ করতে হবে ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের ভেতর।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে ত্রিনিবাগো নাইট রাইডার্স নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি। তাই স্লো ওভার-রেটের দায়ে দলের একজন ক্রিকেটারকে মাঠের বাইরে যেতে হবে লাল-কার্ড দেখে।
এমআর/