দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। এক বছর পর মোহাম্মদ নাঈম ও সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির আলী।
সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৌম্য সরকার। এছাড়া বোলিং অ্যাকশন সমস্যার কারণে দলে নেই আলিস আল ইসলাম।
এর ফলে ওয়ানডে দলে ফিরেছেন জাকের আলি অনিক, ইয়াসির রাব্বি, নাঈম শেখ। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। এছাড়া হাসান মাহমুদ চোটে পড়ায় সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ।
বাংলাদেশ ওয়ানডে দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
এমজে