দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুরুতে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ঝড়ে ম্যাচের চিত্র পাল্টে দেয় হান্সি ফ্লিকের দল। এই সময়ে তিন গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কাতালানরা।
রোববার লা লিগার ম্যাচটি অনুষ্ঠিত হয় স্পটিফাই ক্যাম্প ন্যুতে। শুরুতেই স্বাগতিকদের চমকে দেয় ভিয়ারিয়াল। পঞ্চম মিনিটে তাজন বুকাননের গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুসেই। প্রথমার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল।
বিরতির পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান কমান জেরার্দ মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে গোল করে সমতা ফেরান ফেরমিন লোপেজ। এরপর ৬৭ মিনিটে ইয়ামালের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।
যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
এমএস/