দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের ১৫তম আসরে এটি তাদের দশম শিরোপা। অন্যদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পেল না পাকিস্তান।
মঙ্গলবার গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত।
প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস গড়ার সুযোগ ছিল পাকিস্তানের সামনে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি হাসে ভারতই।
উল্লেখযোগ্য বিষয় হলো, দ্বিতীয় সারির দল নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েও শিরোপা জিতেছে ভারত। এতে সাফে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল দলটি। অন্যদিকে, প্রথম শিরোপা জয়ের খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হলো পাকিস্তানের।
এমএস/