দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর বল হাতেও উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে ৫ ওভার খেলে ১৮ রান তুলতেই এক উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৮২ রানে পিছিয়ে প্রোটিয়ারা, হাতে আছে ৯ উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের দেখা পায় বাংলাদেশ। হাসান মাহমুদের ভালো লেংথের অফ স্টাম্পের বাইরের বল এইডেন মার্করামের ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে ফেরেন মার্করাম। তাতে ভাঙে দক্ষিণ আফ্রিকার ৫ রানের উদ্বোধনী জুটি।
পঞ্চম ওভারের চতুর্থ বলে জোবায়ের হামজার প্যাডে আঘাত হানেন তাসকিন আহমেদ। জোরালো আবেদনে সাড়া না দিয়ে নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ স্টাম্পে আঘাত হানত। তবে নো বল হওয়ায় বেঁচে যান হামজা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহীদ হৃদয়। লিটন দাসের ব্যাট থেকে আসে ১২০ রান।
লিটন ও হৃদয়ের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করে টাইগাররা। গত ১৭ বছরে এই প্রথম কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করল।
এমএস/