দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্পেনের তেনেরিফে ক্লাবের স্ট্রাইকার জেসুস দে মিয়েল। স্প্যানিশ দ্বিতীয় বিভাগ লিগ সেহুন্দা ডিভিশনে এফসি আন্দোরার বিপক্ষে ম্যাচ চলাকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র ৩০ বছর বয়সে এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে।
সোমবার ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে দুর্ঘটনাটি ঘটে। তখন দুই দলের স্কোর ছিল ২-২। এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওনো মাঝমাঠের বৃত্তে একটি লম্বা বল ক্লিয়ার করতে এগিয়ে আসেন। এ সময় লাফিয়ে ওঠার মুহূর্তে তার হাঁটু সরাসরি আঘাত করে মিয়েলের মাথা ও বুকে। এতে সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন মিয়েল। একপর্যায়ে জ্ঞান হারান তিনি।
মাঠে দীর্ঘক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। পরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে মারা যান ৩০ বছর বয়সি এই স্ট্রাইকার। কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাব তেনেরিফে। এ ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মিয়েলের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্বখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। শোক জানিয়েছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও আন্দোরার অন্যতম মালিক জেরার্দ পিকে এবং লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালও এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া ব্যক্তিগতভাবে শোক জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, রদ্রি, থিবো কোর্তোয়া, সার্জিও রামোস ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘বলার কোনো ভাষা নেই… তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের জন্য অনেক শক্তি কামনা করি। শান্তিতে ঘুমাও।’
মিয়েলের মৃত্যুর পর মঙ্গলবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন দেশটির নারী ও পুরুষদের স্প্যানিশ কাপের সব ম্যাচ স্থগিত করেছে। এ ছাড়া ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মাদ্রিদও অনুশীলনের সময় এই ফুটবলারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
যে আই