দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ নারী দলের তারকা পেসার মারুফা আক্তার। সবশেষ টুর্নামেন্টগুলোতে খেললেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ দল। পুরোনো ইনজুরি ফিরে এসেছে তার।
তিন টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল। ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক লড়াই। তবে সেখানে মারুফা থাকছেন না তা প্রায় নিশ্চিত। বিসিবি সূত্র থেকে এমনটি জানা গিয়েছে।
দেশের অন্যতম সেরা পেসার হওয়ার কারণে তাকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে চায় না বোর্ড। যে কারণে সুস্থ হয়েই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা ক্রিকেট বোর্ডের।
বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘তার গোড়ালির ব্যথা আবারও ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই সে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় পায়, সেই সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে কোনো ধরনের অস্বস্তি ছাড়াই যেন সে বোলিং করতে পারে, এই ব্যাপারটি নিশ্চিত করতে চাই। কারণ পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতে তার সমস্যা হবে।’
কে