• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

শেষ মুহূর্তে মেসির নৈপুণ্যে জয় মায়ামির

স্পোর্টস ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তার চূড়ান্ত রূপ! ৮০ মিনিট পেরিয়ে গেলেও স্কোরলাইন ১-১। ঠিক তখনই জাদুকরি এক মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিলেন লিওনেল মেসি। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক গোলে ইন্টার মায়ামিকে এনে দিলেন রোমাঞ্চকর জয়। এর আগে সমতাসূচক গোলেও রেখেছিলেন অবদান। মেসির এক গোল ও এক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার রাতে নিউ ইংল্যান্ডের জিলেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। মায়ামির হয়ে ৬৯ মিনিটে সমতাসূচক গোল করেন হের্মান বেরতেরামে। এরপর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি করেন মেসি। নিউ ইংল্যান্ডের একমাত্র গোলদাতা দানিয়েল গাজদাগ।

এই জয়ে ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠেছে ইন্টার মায়ামি। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে নিউ ইংল্যান্ড। নিয়মিত মৌসুমে দুই দলেরই বাকি আর একটি করে ম্যাচ। ফলে প্লে-অফে ভালো অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে এই জয়ের গুরুত্ব অনেক।

আগের দুই ম্যাচে জয়হীন থাকা মায়ামির জন্য অবশ্য শুরুটা সহজ ছিল না। প্রথমার্ধে দুই দলই আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। ২৮ মিনিটে বেরতেরামের একটি শট সহজেই ঠেকিয়ে দেন নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নার। ৩৭ মিনিটে কাছ থেকে শট নিলেও বল লক্ষ্যভ্রষ্ট করেন স্বাগতিকদের ব্রুকলিন রেইনস।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ডান প্রান্ত দিয়ে মায়ামির ডিফেন্ডার গঞ্জালো লুহানকে কাটিয়ে বক্সে ঢোকেন পেইটন মিলার। তাঁর বাড়ানো বলে ইলাই ফেইনগোল্ডের ব্যাকহিল পাস থেকে গোল করেন গাজদাগ।

পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায় মায়ামি। ৬৫ মিনিটে মেসির একটি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন টার্নার। ফিরতি বলে বেরতেরামের প্রচেষ্টাও গোললাইন থেকে ফিরিয়ে দেন রেইনস। তবে চার মিনিট পর আর মায়ামিকে আটকাতে পারেনি স্বাগতিকরা।

৬৯ মিনিটে তেলাসকো সেগোভিয়ার উঁচু করে বাড়ানো বল বক্সে দুই ডিফেন্ডারের মাঝখানে পান মেসি। সরাসরি গোলে হেড করার মতো অবস্থানে ছিলেন না তিনি। তাই বলটি আলতো করে পেছনে ভাসিয়ে দেন। সুযোগ বুঝে এগিয়ে এসে হেডে গোল করেন বেরতেরামে। সমতায় ফেরে ইন্টার মায়ামি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে দুই দলই। তবে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন মেসি।

আরও পড়ুন

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬)

মিরপুর টেস্টে ৮ উইকেটে হারলো বাংলাদেশ

৮৩ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট থেকে প্রায় ৩০ গজ দূরে আলগা বল পেয়ে এগিয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের দিকে ঢুকে পড়েন তিনি। মাঝপথে সেগোভিয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বাঁ পায়ে নিচু শট নেন। বল জড়িয়ে যায় জালের বাঁ দিকের নিচের কোণে। দুর্দান্ত সেই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। এটি চলতি এমএলএস মৌসুমে মেসির ২৬তম গোল। এর মাধ্যমে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তবে মেসির গোলের পরও ম্যাচে নাটকীয়তা বাকি ছিল।

৮৭ মিনিটে একটি আক্রমণ থেকে বল মায়ামির জালে জড়ায় নিউ ইংল্যান্ড। প্রথমে আত্মঘাতী গোল হিসেবে সমতা ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি সের্গেই বয়কো। আক্রমণের সময় লুকা লাঙ্গোনি অফসাইডে ছিলেন বলে সিদ্ধান্ত দেওয়া হয়। ফলে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। টানা চার জয়ের পর নিজেদের মাঠে হারের স্বাদ পায় নিউ ইংল্যান্ড।

কেএম

  • লিওনেল মেসি
  • মায়ামি
  • ইংল্যান্ড
এ সম্পর্কিত আরও খবর
প্রথমবার মায়ামির এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করবেন জায়েদ খান
প্রথমবার মায়ামির এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোতে পারফর্ম করবেন জায়েদ খান
ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান
ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক ব্রিটিশ-বাংলাদেশি আনিসা খান
মেসির অ্যাসিস্টে গোল ডি পলের, নিউইয়র্ককে হারিয়ে প্লে-অফে মায়ামি
মেসির অ্যাসিস্টে গোল ডি পলের, নিউইয়র্ককে হারিয়ে প্লে-অফে মায়ামি
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X