দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুর টেস্টের প্রথম সেশন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে বুধবার (২৮ অক্টোবর) লাঞ্চ বিরতির আগে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়।
মিরপুরের উইকেট স্পিনারদের জন্য সহায়ক হলেও এদিন বাংলাদেশকে শুরুতেই চাপে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফ। দলীয় ৯ রানে সিলসের বলে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। ৭ রান করে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর আরেক ওপেনার সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক। তবে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২৮ রান করে জোমেল ওয়ারিক্যানের বলে আউট হন মুমিনুল।
ওয়ারিক্যানের মিডল ও অফ স্টাম্প বরাবর করা ফ্লাইটেড বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন মুমিনুল। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় তাঁর ক্যাচটি সরাসরি তালুবন্দি করেন মিড অফে দাঁড়ানো শামার জোসেফ।
মুমিনুলের বিদায়ের পর সাদমানের সঙ্গে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্ধশতকের পথে থাকা সাদমান ৮০ বলে ৫ চারে ৪২ রান নিয়ে অপরাজিত আছেন। শান্ত অপরাজিত আছেন ১৫ রানে।
এমএস/