দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এল ক্লাসিকো থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। ফ্লুতে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলা হচ্ছে না বেলজিয়ান এই গোলরক্ষকের।
রোববার (২৫ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোর্তোয়ার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে এই খবর দলটির জন্য বড় ধাক্কা।
বার্সেলোনার বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স ভালো নয়। দুই দলের শেষ সাত দেখায় ছয়টিতেই হেরেছে মাদ্রিদ। এমন পরিস্থিতিতে গোলবারের নিচে কোর্তোয়া হতে পারতেন দলের অন্যতম ভরসা। চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ সেভ করার দক্ষতায় বছরের পর বছর রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। বড় ম্যাচেও প্রায়ই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বেলজিয়ান।
কোর্তোয়া না থাকায় গোলবারের নিচে আন্দ্রি লুনিনের খেলার সম্ভাবনা বেশি। ইউক্রেনের এই গোলরক্ষকের রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ফলে বার্সেলোনার বিপক্ষে একাদশে জায়গা পেতে পারেন তিনি।
দুই দলের কাছেই ম্যাচটির গুরুত্ব অনেক। এটি মৌসুমের প্রথম এল ক্লাসিকো। বার্সেলোনা জিতলে রিয়ালের বিপক্ষে টানা তৃতীয় জয় পাবে তারা। অন্যদিকে, রিয়াল জিতলে চলতি মৌসুমে টানা পঞ্চম জয়ের দেখা পাবে দলটি। একই সঙ্গে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে তিনে।
এমএস/