দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন ও ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারানের বিয়ের খবর নিশ্চিত হয়েছে। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসবে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য সামনে এসেছে।
রেভন্ত রেড্ডি জানান, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাবেরী মারান জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দ্রনের বিয়ের সংবর্ধনা ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। কয়েক মাস ধরে চলা জল্পনার পর তার এই পোস্টের মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত হয়েছে।
২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি আলোচনায় দাবি করা হয়েছিল, অনিরুদ্ধ ও কাব্য সম্পর্কে রয়েছেন এবং তাদের পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তাও চলছে। তখন বিষয়টি নিয়ে অনিরুদ্ধ নিজেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি লিখেছিলেন, ‘বিয়ে নাকি? হা হা, শান্ত হন সবাই। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।’
তবে এরপরও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র একটি সাক্ষাৎকারে তার বিয়ের কথা জানান। তিনি বলেন, অনিরুদ্ধের বিয়ে হচ্ছে এবং এটি হবে বড় আয়োজনের অনুষ্ঠান। তবে তখন তিনি বিয়ের তারিখ বা স্থান সম্পর্কে বিস্তারিত জানাননি।
কাব্য সম্পর্কে মহেন্দ্র বলেছিলেন, তিনি সাধারণ কোনো মেয়ে নন। তার মতে, কাব্য একটি বড় ক্রিকেট দল পরিচালনার সক্ষমতা রাখেন এবং বাবার কাছ থেকে ব্যবসায়িক দক্ষতা পেয়েছেন। অনিরুদ্ধ ও কাব্যকে উপযুক্ত জুটি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অনিরুদ্ধ, কাব্য কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে বিয়ের সব বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গুঞ্জন রয়েছে, গ্রিসে বিয়ের আয়োজন হতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও খবর প্রকাশিত হয়েছে। রেভন্ত রেড্ডির পোস্টে সংবর্ধনার আমন্ত্রণ পাওয়ার বিষয়টি সামনে আসার পর এ আলোচনা আরও জোরালো হয়েছে।
অনিরুদ্ধ রবিচন্দ্রন দক্ষিণ ভারতের জনপ্রিয় সংগীত পরিচালকদের একজন। সম্প্রতি নানির ‘দ্য প্যারাডাইস’ এবং রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন তিনি। সামনে শাহরুখ খানের ‘কিং’, রজনীকান্তের ‘ধর্মন’ এবং কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁর কাজ করার কথা রয়েছে।
/অ