দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রিয়াল মাদ্রিদে থাকতেই ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)র জার্সিতে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন তথ্য জানিয়েছেন ফ্রান্স ফুটবলের সাবেক প্রধান সম্পাদক ও ব্যালন ডি’অরের সাবেক দায়িত্বপ্রাপ্ত পাসকাল ফেরে।
ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরে জানান, ২০১৬ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর রোনালদোর সঙ্গে এক নৈশভোজে দেখা হয়েছিল তাঁর। সেখানে ফ্রান্স ফুটবলের আরও ১৫ থেকে ২০ জন কর্মী উপস্থিত ছিলেন। সেই আড্ডায় রোনালদো বলেছিলেন, একদিন পিএসজির জার্সি গায়ে পার্ক দে প্রিন্সেসে খেলতে চান তিনি। সে সময় গ্যালারিতে তাঁকে স্বাগত জানাতে থাকবেন ৫০ হাজার পর্তুগিজ সমর্থক।
ফেরের ভাষ্য অনুযায়ী, রোনালদো কথাটি কিছুটা রসিকতার ছলে বললেও পিএসজিতে খেলার ইচ্ছা তাঁর সত্যিই ছিল। প্যারিসে বিপুলসংখ্যক পর্তুগিজ মানুষের বসবাসও তাঁর এই আগ্রহের অন্যতম কারণ ছিল বলে জানান তিনি।
তবে শেষ পর্যন্ত পিএসজির জার্সিতে খেলা হয়নি রোনালদোর। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ এই তারকা। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
যে আই/