দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণ সামলানোর চ্যালেঞ্জ নিয়ে আজ একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। উইকেটের অবস্থা বিবেচনায় একাদশ সাজানোর পরিকল্পনা টাইগারদের।
এক যুগ ধরে স্পিন শক্তির ওপর ভর করে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করেছে আফগানিস্তান। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও দলটির স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আফগান স্পিনারদের চাহিদা রয়েছে।
ম্যাচের আগে আবুধাবির উইকেট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেট দেখে তার ভালো মনে হয়েছে জানিয়ে শান্ত বলেন, ‘দেখে ভালো মনে হয়েছে। হয়তো একটু স্লো থাকতে পারে। আশা করি ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাইম হাসান।
/অ