দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ। তবে মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে লিটন দাসের দল। স্বর্ণপদক তো দূরের কথা, শেষ পর্যন্ত ব্রোঞ্জও জিততে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তিন ক্রিকেটারের বিরুদ্ধে। এ ঘটনায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাপানে এশিয়ান গেমসে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এরপর সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় তারা।
শ্রীলঙ্কার তুলনামূলক দ্বিতীয় সারির দলের বিপক্ষে সেই ম্যাচেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরে ব্রোঞ্জপদকও হাতছাড়া করে লিটন দাসের দল। ম্যাচটিতে ব্যাট হাতে ব্যর্থ হন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়সহ বাংলাদেশের ব্যাটাররা।
তবে মাঠের ব্যর্থতার বাইরে এখন আলোচনায় এসেছে তিন ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেন সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। বিষয়টিকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করেছে বিসিবি।
বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের দায়ে তিন ক্রিকেটারকে আর্থিক শাস্তি দেওয়া হচ্ছে। প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে ক্রিকেটারদের জানানো হয়েছে।
এমএস/