• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ক্রোয়েশিয়াকে উড়িয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত স্পেন

স্পোর্টস ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের দিনে দ্বিতীয় মিনিটেই বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে এগিয়ে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিপক্ষেও সেই দৃশ্যের পুনরাবৃত্তি করলেন তিনি। তবে এবার আরও দুর্দান্ত ইয়ামাল। তার জোড়া গোল ও এক অ্যাসিস্টে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে স্পেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠ সেভিয়ায় ক্রোয়েশিয়াকে আতিথ্য দিয়ে শুরু থেকেই দাপট দেখায় স্পেন। ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল রাখার পাশাপাশি গোলের লক্ষ্যে সাতটি শট নেয় তারা। বিপরীতে ক্রোয়েশিয়া লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি শট।

স্পেনের হয়ে ইয়ামালের জোড়া গোলের পাশাপাশি মার্ক পিউবিল ও নিকো উইলিয়ামস একটি করে গোল করেন। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ডিওন ড্রেনা বেলজো।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্পেন। অ্যালেক্স বায়েনার বাড়ানো বল ফারমিন লোপেজ ছেড়ে দিলে একই লাইনে থাকা ইয়ামাল নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান। মিনিটখানেক পর বায়েনার নিচু শট ঠেকিয়ে দেন ক্রোয়াট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ২০ মিনিটে পাউ কুবারসির জোরালো শটও গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

এরপর ধারার বিপরীতে আক্রমণে উঠে ২৮ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের ক্রসে বক্সে ডিওন বেলজো জোরালো হেডে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন।

তবে সমতায় থাকার সুযোগ বেশি সময় পায়নি ক্রোয়াটরা। তিন মিনিট পরই ইয়ামালের দারুণ ক্রস থেকে লাফিয়ে হেড করে গোল করেন মার্ক পিউবিল। জাতীয় দলের হয়ে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের এটিই প্রথম গোল।

বিরতির ঠিক আগে ফারমিন লোপেজের বাঁ পায়ের শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচজুড়ে ইয়ামালের বেশ কয়েকটি প্রচেষ্টা নানা কারণে আটকে গেলেও ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে স্বাগতিকরা। ৬৩ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। পেদ্রির রক্ষণচেরা পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের সঙ্গে দূরত্ব কমিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

এই গোলের পর জাতীয় দলের হয়ে ইয়ামালের ৩৫ ম্যাচে গোলসংখ্যা দাঁড়ায় ১০টি। পাশাপাশি তার অ্যাসিস্ট ১২টি।

আরও পড়ুন

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

বার্সেলোনায় যেতে চান ফন ডাইক, তবে আপত্তি ফ্লিকের

৭৯ মিনিটে পেদ্রির জোরালো শট ঠেকিয়ে দেন ক্রোয়াট গোলরক্ষক। তবে ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস। আরেক বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর পাস নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধা এড়িয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে রেকর্ড টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে তারা। উয়েফা নেশন্স লিগের ৩ নম্বর গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। দুইয়ে আছে ইংল্যান্ড।

এমএস/

  • স্পেন
  • ক্রোয়েশিয়া
  • উয়েফা নেশন্স লিগ
এ সম্পর্কিত আরও খবর
স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
সেউতায় গণঅনুপ্রবেশ ঠেকাতে মরক্কোতে কঠোর নিরাপত্তা
সেউতায় গণঅনুপ্রবেশ ঠেকাতে মরক্কোতে কঠোর নিরাপত্তা
এক রাতে দুবার অন্ধকার নামবে স্পেনের যে গ্রামে
এক রাতে দুবার অন্ধকার নামবে স্পেনের যে গ্রামে
সীমান্তে ১৬০০ ফুট ভাসমান ব্যারিয়ার নির্মাণ করছে স্পেন
সীমান্তে ১৬০০ ফুট ভাসমান ব্যারিয়ার নির্মাণ করছে স্পেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X