দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর আজ (সোমবার) সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচে একাদশে চার পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ও অধিনায়ক জামাল ভূঁইয়া। দলে ফিরেছেন শেখ মোরসালিনও।
ইংল্যান্ডপ্রবাসী ফারহান আলী ওয়াহিদকে আজ একাদশে বিবেচনা করেননি কোচ ডুলি। পাশাপাশি অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা, ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলাম ও ডিফেন্ডার শাকিল আহাদ তপুকেও দলে রাখা হয়নি।
জামাল ভূঁইয়া ছাড়া একাদশে নতুন করে জায়গা পেয়েছেন শেখ মোরসালিন, জায়ান আহমেদ ও জিদান ইউসুফ।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জামাল ভূঁইয়া (অধিনায়ক), শেখ মোরসালিন, হামজা চৌধুরী, শুকি ইতোফোসা, রাকিব হোসেন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন ও শামিত সোম।
এমএম/