দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

র্যাঙ্কিংয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ব্যবধান ১৭ ধাপের। তবে মাঠের লড়াইয়ে সেই ব্যবধানই যে শেষ কথা নয়, তা ভালোভাবেই জানে বাংলাদেশ। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম আর মালয়েশিয়া ২৫তম হলেও এশিয়ান গেমসের ম্যাচে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছে না টাইগাররা।
এশিয়ান গেমসের মতো ছোট সংস্করণের টুর্নামেন্টে কোনো দলকেই দুর্বল ভাবার সুযোগ নেই বলে মনে করেন বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। বিশেষ করে ব্যবহৃত উইকেট ও প্রতিকূল আবহাওয়া ম্যাচের চিত্র বদলে দিতে পারে বলে সতর্ক বাংলাদেশ।
মালয়েশিয়া সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সালাহ উদ্দিন গণমাধ্যমে বলেন, ‘মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন কাজ করেছি। মালয়েশিয়ার দল ও ক্রিকেট সম্পর্কে আমার ভালোই ধারণা আছে।’
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় জাপানে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বৃষ্টির শঙ্কা। জাপানে পৌঁছানোর পর থেকেই বৃষ্টির মুখে পড়েছে বাংলাদেশ দল। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সরাসরি সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে এমন সমীকরণের দিকে না তাকিয়ে মাঠে খেলেই জয় পেতে চান সালাহ উদ্দিন।
কেএম