• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

‘শেখ হাসিনার সঙ্গে হয়তো এটাই আমার শেষ দেখা’

দেশ টিভি ডেস্ক
  ০৩ আগস্ট ২০২৩, ১৫:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের মহাসমাবেশ উপলক্ষ্যে রংপুর শহর ছিল লোকে লোকারণ্য। সড়কের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে একনজর দেখতে দলে দলে এসেছিলেন সবাই। রংপুর জিলা স্কুল মাঠ উপচে জনস্রোতের ঢেউ বয়ে যায় সড়কের অলিগলিতে। এত মানুষের ভিড়ে হুইলচেয়ারে ভর করে বদরগঞ্জ থেকে এসেছিলেন ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান মাস্টার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জয় বাংলা স্লোগানে মুখরিত জনসমুদ্রের উত্তাল ঢেউয়ে যেন তারুণ্যে ফিরেছিলেন ৯৫ বছর বয়সী মজিবর মাস্টার। ঘামঝরা ভ্যাপসা গরম উপেক্ষা করে তিনি পৌঁছেন সভামঞ্চে। বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় সংগ্রামী এই বীর মুক্তিযোদ্ধা হুইলচেয়ারে সভামঞ্চে উপবিষ্ট ছিলেন। সেই মঞ্চে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ প্রভাবশালী মন্ত্রী ও এমপিরা।

বয়সের ভারে ন্যুয়ে পড়া মজিবর রহমান মাস্টার অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মাঠভরা জনসমুদ্রের দিকে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের রণাঙ্গনের উত্তাল দিনগুলোতে ডুব দিয়েছিল তার মন। ভাবছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার মাটি, মানুষের জন্য লড়াই করা দিনগুলোর কথা।

হঠাৎ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে এসে মজিবর মাস্টারের সঙ্গে কথা বললেন। স্বভাবসুলভ আন্তরিকতায় তার হাত ধরে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর সৌজন্যতায় আবেগাপ্লুত হয়ে পড়েন মজিবুর রহমান। মাথায় হাত রেখে মন খুলে দোয়া করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। সৃষ্টি হয় শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার এক অনন্য নজির। লাখ লাখ জনতা তখন রাষ্ট্রপ্রধানের এমন উদার ভালোবাসা ও সম্মান প্রদর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুষ্ঠিবদ্ধ হাত উঁচিয়ে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে উঠেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার প্রদর্শনের অনন্য এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান মাস্টার আবার যেন আলোচনায়। কারণ তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বহুবার দেখা করেছেন। জাতির পিতার কন্যা শেখ হাসিনার সঙ্গেও বেশ কয়েকবার দেখা ও কথা হয়েছে তার।

বুধবার (২ আগস্ট) সকালে যখন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে বদরগঞ্জ থেকে হুইলচেয়ারে ছুটে এসেছিলেন মজিবুর রহমান মাস্টার, তখন তার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশকে সফল করার জন্য আমি এসেছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার কোনো কষ্ট নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও শেখ হাসিনাকে দরকার।

মহাসমাবেশ শেষ করে রাতে বাড়ি ফিরে যান মজিবর রহমান মাস্টার। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতবপুর ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের সেরাজ উদ্দিনের ছেলে। এ বছর বিশিষ্ট নাগরিকদের মধ্যে ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘একুশে পদক-২০২৩’ পেয়েছেন তিনি।

এই ভাষা সংগ্রামী বলেন, ১৯৫৫ সাল থেকে কয়েকবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে দেখা হয়েছে। তারপর শেখ হাসিনার সঙ্গেও আমার অনেকবার দেখা হয়েছে। তাকে অন্তত ১৫-২০ বার দেখেছি। এ বছর ফেব্রুয়ারি মাসেও ঢাকায় একুশে পদক বিতরণ অনুষ্ঠানে দেখা হয়েছিল।

তিনি আরও বলেন, কালকে (বুধবার) বিশাল জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর আমার এটাই অনুভূতি, যখন বিয়ে হয়নি তখন থেকেই বঙ্গবন্ধুকন্যাকে দেখছি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও কয়েকবার দেখলাম। আমি আর হয়তো না-ও দেখতে পারি, এটাই আমার শেষ দেখা হতে পারে। প্রধানমন্ত্রী আমার মেয়ের মতো, তাকে আমি কাছে পেয়ে দোয়া করে দিয়েছি। প্রধানমন্ত্রী যেন দেশ শাসনে ভালো করতে পারে। তার বাবার ডাকে যুদ্ধ করেছি, আজ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী, এটাই তো আমাদের গর্ব।

মজিবর মাস্টার বলেন, আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি, তিনি যেন আরও ভালো কাজ করতে পারেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে যেন একটা উন্নত দেশে পরিণত করতে পারেন, এটাই আল্লাহর কাছে ফরিয়াদ।

তিনি আরও বলেন, আমার একটা চাওয়া ছিল, সভামঞ্চে তাকে (প্রধানমন্ত্রী) বলেছি, ২০২৪ সালে যেন স্বাধীনতা পুরস্কার পেতে পারি। উনার (শেখ হাসিনা) হাতে একুশে পদক পেয়েছি, এখন এটাই চাওয়া। আর বাংলাদেশটা যেন সোনার বাংলা হয় এটাই সব সময় কামনা করি।

মজিবর রহমান মাস্টার মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বায়ান্নর ভাষা আন্দোলন সংগ্রাম করায় তার নামে ওয়ারেন্ট হয়েছিল। ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের পর মজিবর রহমান মাস্টার বদরগঞ্জে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করেন। তিনি ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহ্বায়ক ছিলেন এমএলএ এলাহী বকস্ সরকার। পরবর্তীতে তাকে শ্যামপুর আঞ্চলিক সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক করা হয়েছিল।

মজিবর রহমান ১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বদরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাকশাল গঠনের পর তিনি দীর্ঘদিন রংপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বদরগঞ্জ শাখা টিসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

মজিবর রহমান মাস্টার স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নেতা ও যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের মামলায় সাক্ষী ছিলেন। তাকে বহুবার হুমকি দেওয়া হয়েছিল। তা উপেক্ষা করেই তিনি সাক্ষ্য দিয়েছেন। এ কারণে তিনি জামায়াত-শিবিরের হামলার শিকারও হন। মজিবর রহমান মাস্টারের গ্রামের পাশের গ্রামে এটিএম আজহারুল ইসলামের বাড়ি।

জেবি

  • আ.লীগ
  • শেখ হাসিনা
  • হুমকি
  • ইসলামী
  • আজহারুল
এ সম্পর্কিত আরও খবর
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
শিক্ষিত জাতি ছাড়া দেশ দারিদ্র্যমুক্ত হয় না: প্রধানমন্ত্রী
শিক্ষিত জাতি ছাড়া দেশ দারিদ্র্যমুক্ত হয় না: প্রধানমন্ত্রী
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।