• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

ভিজিট ভিসায় এসে মাসিক বেতনে ভিক্ষা করেন দুবাইয়ে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ মার্চ ২০২৪, ১৮:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাস্তার পাশে কোনো মানুষকে ভিক্ষাবৃত্তি করতে দেখে নিজের মন গলাবেন না। হতেও পারে তিনি আপনার থেকেও ধনী। এর দৃষ্টান্তও দিয়েছে দুবাই পুলিশ। ভিক্ষা করছে এমন দুই নারীকে গ্রেপ্তার করেছিল তারা। তাদের কাছে নগদ অর্থ ছিল যথাক্রমে ৬০ হাজার ও ৩০ হাজার দিরহাম (আরব আমিরাতের মুদ্রা)। ভিক্ষা করেই তারা এত অর্থ আয় করেছে বলে জানিয়েছে পুলিশ। খবর খালিজ টাইমসের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গ্রেপ্তারকৃত এক নারী ভিক্ষাবৃত্তির জন্য নিজের বাচ্চাকে ব্যবহার করছে। সহানুভূতি পেলে ভালো আয় তার। এমনটি করে তিনি হাজার হাজার দিরহাম কামিয়েছেন। যে দুই নারীকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ তারা দুজনেই দেশটিতে এসেছে ভিজিট ভিসায়।

দুবাই পুলিশ বলছে, তারা যত ভিক্ষুককে গ্রেপ্তার করেছে তার ৯৯ শতাংশই ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পবিত্র রমজান মাসের আগে পুলিশ তার ভিক্ষাবিরোধী অভিযান শুরু করার সময় এরকম তথ্য পেয়েছে।

বেতনভুক্ত ভিক্ষুক

শারজাহর পুলিশ আগে খালিজ টাইমসকে বেতনভুক্ত ভিক্ষুকদের বিষয়ে জানিয়েছিল। ওই সময় তারা বলেছিল, ভিক্ষাবৃত্তির জন্য অন্য দেশ থেকে তাদের আরব আমিরাতে আনা হয় এবং তারা মাসিক বেতনভুক্ত।

সবশেষ চার বছরে দুবাই পুলিশ ভিক্ষা করার অভিযোগে এক হাজার ৭০১ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে। যার মধ্যে ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৫০০ জনকে। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে, সমস্যাটি ক্রমবর্ধমান।

পুলিশের তথ্যমতে, অনেক ভিক্ষুককে রাস্তায় ভিক্ষা করার জন্য ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে আনা হয়। গত বছর দুবাইয়ের পার্শ্ববর্তী একটি মসজিদের পাশ থেকে পাঁচজন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়। এই পাঁচজনই একই পরিবারের। এর মধ্যে দুজন ভাই, দুজন তাদের স্ত্রী ও এক দম্পতির শিশু।

আরেকটি ঘটনায় পুলিশ কৃত্রিম অঙ্গসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই কৃত্রিম অঙ্গ তিনি তৈরি করেছিলেন ভিক্ষাবৃত্তির জন্য। তার ওই কৃত্রিম অঙ্গে ৩০ হাজার দিরহাম লুকায়িত ছিল। আবুধাবিতে একটি মসজিদের সামনে ভিক্ষা করতে পাওয়া এক মহিলাকে হাজার হাজার দিরহাম সংগ্রহ করার পর হেঁটে হেঁটে বিলাসী একটি গাড়িতে উঠতে দেখা যায়। পরে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

অনলাইন এবং অফলাইনে নিরাপদে থাকুন

পুলিশ বলছে, রমজান মাসে মসজিদ ও মার্কেটের বাইরে এবং জনাকীর্ণ এলাকায় ভিক্ষুকদের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সহানুভূতি পেতে এমন জায়গায় বেছে নেয় ভিক্ষুকেরা। এ ছাড়া অনেক ভিক্ষুক বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে।

ভিক্ষাবৃত্তিতে নতুনত্ব এসেছে এমনটি জানিয়ে সতর্ক করেছে পুলিশ। তারা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধী সেজে অর্থের জন্য হুমকি দেওয়া হতে পারে। তবে, এমনটি কোনোদিনই সম্ভব না। এ ছাড়া অনলাইনে যুদ্ধ চলা দেশের বাস্তুচ্যুত ও আহতদের জন্য সহায়তা চেয়ে বিভিন্ন পোস্ট করা হয়। এমনকি, ম্যাসেজও দেওয়া হয়। বিষয়টিকে ভুয়া বলে জানিয়েছে পুলিশ।

জরিমানা ও সাজা

আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি করা শাস্তিযোগ্য অপরাধ। একইসঙ্গে জরিমানাও হতে পারে এ জন্য। দেশটির আইন অনুযায়ী, ভিক্ষাবৃত্তি করলের ৫০ হাজার দিরহাম জরিমানা ও পাশাপাশি ছয় মাসের জেল হতে পারে। অন্য দেশ থেকে ভিক্ষুকদের আনার অপরাধে ছয় মাসের জেল ও এক লাখ দিরহাম জরিমানা গুনতে হতে পারে। অনুমতি ছাড়া তহবিল সংগ্রহ করলে জরিমানা হতে পারে পাঁচ লাখ দিরহাম।

এম

  • আরব আমিরাত
  • ভিক্ষাবৃত্তি
  • ভিক্ষা
  • দুবাই
  • রমজান মাস
এ সম্পর্কিত আরও খবর
জব্দ করা হলো বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ
জব্দ করা হলো বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ
ক্ষমা পাওয়া আরও ২৭ জন আমিরাত থেকে দেশে ফিরেছেন
ক্ষমা পাওয়া আরও ২৭ জন আমিরাত থেকে দেশে ফিরেছেন
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
‘জামায়াত ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না’
‘জামায়াত ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X