• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

স্থূলতায় ভুগছে ১০০ কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ মার্চ ২০২৪, ১৮:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ স্থূলতায় ভুগছে। সবশেষ ৩২ সালের মধ্যে শিশুদের মধ্যে স্থূলতার হার চারগুণ বৃদ্ধি পেয়েছে। এক গবেষণার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৯৯০ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৯০টি দেশের ২২ কোটিরও বেশি মানুষের ওপর এই গবেষণাটি চালানো হয়। এতে মানুষের ওজন ও উচ্চতা অনুযায়ী বডি মাস ইনডেক্সের (বিএমআই) কতটুকু পরিবর্তন হয়েছে তা পরিমাপ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক পরিচালিত এই গবেষণায় অংশ নিয়েছিল প্রায় দেড় হাজার গবেষক। স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন দ্য ল্যানসেটে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে স্থূলতার হার চারগুণ বেড়েছে। আর প্রাপ্তবয়স্কদের মধ্যে বেড়েছে দ্বিগুণ।

১৯৯০ সালে বিশ্বের মোট মেয়ে শিশুদের মধ্যে স্থূলতার হার বৃদ্ধির পরিমাণ ছিল এক দশমিক সাত শতাংশ। ২০২২ সালে এসে এটি গিয়ে ঠেকেছে ছয় দশমিক ৯ শতাংশে। একই সময়ে অর্থাৎ, ১৯৯০ সালে ছেলে শিশুদের স্থূলতার হার বৃদ্ধির পরিমাণ ছিল দুই দশমিক এক শতাংশ। আর ২০২২ সালে এই বৃদ্ধির পরিমাণ গিয়ে দাঁড়ায় এটি ৯ দশমিক তিন শতাংশে।

নারীদের ক্ষেত্রে ২২ বছরে স্থূলতার বৃদ্ধি আট দশমিক আট শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক পাঁচ শতাংশে গিয়ে ঠেকেছে। আর পুরুষদের ক্ষেত্রে বৃদ্ধি চার দশমিক আট শতাংশ থেকে গিয়ে ১৪ শতাংশে পৌঁছেছে। অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশ, যেসব দেশের মানুষেরা অপুষ্টিতে ভুগত, এখন সেসব দেশসহ বেশির ভাগ দেশে কম ওজনের চেয়ে স্থূলতা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে।

১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে কম ওজনের ছেলে ও মেয়ের সংখ্যা যথাক্রমে এক-তৃতীয়াংশ এবং এক-পঞ্চমাংশে নেমে এসেছে। একই সময়ে কম ওজনের প্রাপ্তবয়স্কদের সংখ্যা অর্ধেক কমে গেছে।

গবেষণার প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ৮৮ কোটি প্রাপ্তবয়স্ক ও ১৫ কোটি ৯০ লাখ শিশু স্থূলতায় ভুগছিল। স্থূলতায় ভুগা দেশের তালিকায় প্রথমে রয়েছে টোঙ্গা। এরপরেই রয়েছে আমেরিকান সামোয়া ও নিউরু। এই তিন দেশের ৬০ শতাংশের বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত।

নারীদের স্থূলতায় সবার ওপরে রয়েছে যুক্তরাজ্য। দেশটির ৮৭ শতাংশ নারী স্থূলতায় ভুগছে। আর ৫৫ শতাংশ পুরুষ স্থূলতায় আক্রান্ত।

এই গবেষণা প্রতিবেদনের জ্যেষ্ঠ লেখক ও ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একজন অধ্যাপক মাজিদ ইজ্জতি বলেন, ‘স্থূলতা নিয়ে বেঁচে থাকা মানুষের সংখ্যা চমকে দেওয়ার মতো। এটি মহামারির মতো হয়ে যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মধ্যে স্থূলতা ছড়িয়ে পড়ার বিষয়টি উদ্বেগজনক।’ তিনি আরও বলেন, ‘একদিকে স্থূলতায় ভুগাদের সংখ্যা বৃদ্ধি অন্যদিকে একই সময়ে লাখ লাখ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। দুই সমস্যা সমাধানেই স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা এবং ক্রয়ক্ষমতাকে উন্নত করতে হবে।’

ডব্লিউএইচওর পরিচালক তেদরোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘স্থূলতা রোধে বৈশ্বিক লক্ষ্যমাত্রা পূরণের পথে ফিরে আসতে হবে। সরকার ও সম্প্রদায়কে এ নিয়ে কাজ করতে হবে। গুরুত্বপূর্ণভাবে, এটির জন্য বেসরকারি খাতের সহযোগিতা প্রয়োজন। তাদের পণ্য স্বাস্থ্যের ওপর ফেলবে এ জন্য প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধ হতে হবে।’

এম

  • আইইএ
  • কার্বন নির্গমন
  • যুক্তরাষ্ট্র
  • চীন
  • ভারত
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • স্থূলতা
এ সম্পর্কিত আরও খবর
খনিজ সম্পদে নতুন রেকর্ড চীনে
খনিজ সম্পদে নতুন রেকর্ড চীনে
সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক
সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক
ভারতের মতো আমরাও প্রতিহুংকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের মতো আমরাও প্রতিহুংকার দিতে প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X