দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কর্মব্যস্ত জীবনে বদলে যাচ্ছে খাদ্যাভ্যাস। প্রতিদিনের ব্যস্ততার কারণে রান্নার যাবতীয় পণ্য একসঙ্গেই কেনা হয়ে থাকে আমাদের। আবার সময় স্বল্পতার কারণে অনেকে বিভিন্ন অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম থেকে ফ্রোজেন খাবার কিনেন। দীর্ঘ সময় ধরে নাশতা বা খাবার তৈরি থেকে ঝামেলামুক্ত থাকতে জনপ্রিয় হচ্ছে ফ্রোজেন খাবার।
কিন্তু এ ধরণের খাবার কতটা স্বাস্থ্যকর সে বিষয়ে অনেকেই জানেন না। চলুন জেনে নিই বিশেষজ্ঞরা কি বলছে এই বিষয়ে:
রান্না করা খাবার কয়েকদিন রান্নাঘরে ফেলে রাখলে তা নষ্ট হয়ে যায়। ছত্রাক জন্মায় ও দুর্গন্ধ ছড়াতে শুরু করে। কিন্তু, ফ্রোজেন ফুডের ক্ষেত্রে এমন খুব একটা ঘটে না। সসেজ, সালামি, নাগেটস, ফিশ ফিলে কিংবা প্রি-কাট মাছ বা মাংস সবই এখন পাওয়া যায়। তবে এ ধরণের খাবারে ব্যবহৃত হওয়া রাসায়নিক উপাদান আপনার শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করেন, ফ্রোজেন ফুড না খাওয়াই উত্তম।
তারা মনে করেন, নিয়মিত ফ্রোজেন ফুড খেলে হারের ওজন দ্রুত বাড়তে পারে। এই ধরণের খাবার আপনার হৃৎপিণ্ডের জন্যও স্বাস্থ্যকর নয়। এর মধ্যে থাকা ফ্যাট হৃৎপিণ্ডের ধমনিগুলো অবরুদ্ধ করতে পারে। এ ছাড়া এটি আপনার রক্তচাপ বাড়াতে পারে। কারণ এতে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম থাকে।
পুষ্টিবিদরা অনেকেই বলেন, এই ধরনের খাবারে ফুড প্রিজারভেটিভ, রং কিংবা ফ্লেভার যোগ করা থাকে। যার ফলে এটি অনেকদিন ভালো থাকে।
এ ছাড়া অনেক গবেষণায় দেখা গেছে, ফ্রোজেন ফুডে থাকা মনোসোডিয়াম গ্লুটামেট খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। তবে এটি শরীরের জন্য ক্ষতিকর। এই ধরনের খাবার রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তাই নিয়মিত এ ধরনের খাবার খাওয়া উচিত নয়।
এস