• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাছাইকৃত

প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ভালো ও খারাপ ২০ শহর

লাইফস্টাইল ডেস্ক
  ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজের দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান অসংখ্য মানুষ। উন্নত জীবন ও বাড়তি আয়ের আশায় এই পদক্ষেপ নেন তারা। তবে কিছু মানুষ মাঝ পথে ব্যর্থ হয়ে খালি হাতেও ফিরে আসেন। পরিবেশ পরিস্থিতি ভালো না থাকায় নিজেকে দূর প্রবাসে মানিয়ে নিতে পারেন না অনেকে। তাই, হতাশ হয়ে যেন ফিরে আসতে না হয় সেজন্য প্রবাসে পাড়ি দেওয়ার আগে সেখানকার পারিপার্শ্বিক অবস্থা জেনে নেওয়া ভালো।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরিবেশ, যোগাযোগ, বিনোদন, আর্থসামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রবাসীদের জন্য বিশ্বের কোন দশটি শহর ভালো ও খারাপ সেটির একটি তালিকা প্রকাশ করেছে ইন্টারনেশন।

সবকিছু বিবেচনা করে ইন্টারনেশন জানিয়েছে, প্রবাসীদের জন্য আদর্শ শহর হলো— স্পেনের ভ্যালেন্সিয়া। দ্বিতীয়স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। আর তৃতীয়স্থানে আছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। এরপর যথাক্রমে এ তালিকায় রয়েছে পর্তুগালের লিসবন, স্পেনের আরেক শহর মাদ্রিদ, থাইল্যান্ডের ব্যাংকক, সুইজারল্যান্ডের বাসেল, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, আরব আমিরাতের আবুধাবি এবং সিঙ্গাপুর সিটি।

অন্যদিকে প্রবাসীদের জন্য আদর্শ নয়— এমন ১০ শহরের তালিকার সবার উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, দ্বিতীয় স্থানে জার্মানির ফ্রাঙ্কফ্রুট, তৃতীয়স্থানে ফ্রান্সের প্যারিস। এরপর এ তালিকায় যথাক্রমে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল, চীনের হংকং, জার্মানির হ্যামবার্গ, ইতালির মিলান, কানাডার ভ্যানকুভার, জাপানের টোকিও এবং ইতালির রোম।

১৮১টি দেশে বসবাসরত ১১ হাজার ৯৭০ জন প্রবাসীর ওপর জরিপ চালিয়ে ভালো এবং খারাপ ১০ শহরের তালিকা প্রকাশ করেছে ইন্টারনেশন।

সেখানে বসবাসরত প্রবাসীদের মতামতের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করা হয়েছে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের তথ্যমতে বেরিয়ে এসেছে সেসব শহরের পরিস্থিতি কেমন। আর কেনই বা ওই ২০টি শহরকে সবচেয়ে ‘ভালো এবং বাজে’ বলা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক সেসব শহরের নাম ও কারণ:

যে ১০ শহর প্রবাসীদের জন্য আদর্শ-

১. ভ্যালেন্সিয়া, স্পেন : বসবাসযোগ্য, জনবান্ধব ও সাশ্রয়ী।

২. দুবাই, আরব আমিরাত: কাজ এবং অবসর সময় কাটানোর জন্য সেরা।

৩. মেক্সিকো সিটি, মেক্সিকো: জনবান্ধব এবং সাশ্রয়ী, তবে নিরাপদ নয়।

৪. লিসবন, পর্তুগাল: অত্যন্ত চমৎকার আবহাওয়া এবং জীবনমান উন্নত, মাঝারি কাজের সুযোগ আছে।

৫. মাদ্রিদ, স্পেন: অবসর সময় কাটানোর দারুণ স্থান এবং সবাই বন্ধুত্বপূর্ণ।

৬. ব্যাংকক, থাইল্যান্ড: নিরাপত্তার শঙ্কা থাকলেও প্রবাসীরা নিজ দেশেই আছেন এমন অনুভব করেন।

৭. বাসেল, সুইজারল্যান্ড: প্রবাসীরা অর্থনৈতিক অবস্থা, চাকরি এবং জীবন মান নিয়ে সন্তুষ্ট।

৮. মেলবোর্ন, অস্ট্রেলিয়া: সহজেই এ শহরের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া যায়।

৯. আবুধাবি, আরব আমিরাত: দারুণ স্বাস্থ্য এবং আমলা ব্যবস্থা।

১০. সিঙ্গাপুর, সিঙ্গাপুর: সহজ সরকার ব্যবস্থা, ভালো অর্থনৈতিক অবস্থা এবং নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করার সুযোগ রয়েছে।

যে ১০ শহর প্রবাসীদের জন্য আদর্শ নয়—

১. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা: নিরাপত্তার ঘাটতির কারণে প্রবাসীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর।

২. ফ্রাঙ্কফ্রুট, জার্মানি: ডিজিটাইজেশন, সরকার এবং ভাষা নিয়ে সমস্যা আছে।

৩. প্যারিস, ফ্রান্স: রেস্তোরাঁ এবং বিনোদনের জন্য সেরা। কিন্তু পণ্যের দাম বেশি হওয়ায় সবাই তা ভোগ করতে পারেন না।

৪. ইস্তাম্বুল, তুরস্ক: বিদেশিদের কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বাজে শহর।

৫. হংকং, চীন: হতাশাজনক পরিবেশ এবং কাজের চাপ বেশি।

৬. হ্যামবার্গ, জার্মানি: প্রবাসীরা এখানে খুশি নয়। কারণ শহরটি বন্ধুত্বপূর্ণ নয়। এখানে বন্ধু পাওয়া বেশ কঠিন।

৭. মিলান, ইতালি: অর্থনৈতিক অবস্থা ভালো নয়। কাজের পরিবেশও কঠিন।

৮. ভ্যানকুভার, কানাডা: বাড়ি ভাড়া/বাড়ির দাম অনেক বেশি এবং স্থানীয়রা বন্ধুত্বপূর্ণ নয়।

৯. টোকিও, জাপান: শহরের ব্যবস্থা বুঝতে সমস্যা। তবে জীবন মান অনেক উন্নত।

১০. রোম, ইতালি: জীবন মান উন্নত নয়। তবে এখানকার প্রবাসীদের মনে হয় তারা যেন তাদের নিজ শহরেই আছেন।

এস

  • প্রবাসী
  • বিশ্ব
  • দেশ
  • শহর
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ
সব কোচিং সেন্টার ২২ দিন বন্ধ
‘আপনাদের আম্মু আর দেশে ফিরবে না, আপনারা রিয়েলিটি মাইনে নেন’  
‘আপনাদের আম্মু আর দেশে ফিরবে না, আপনারা রিয়েলিটি মাইনে নেন’  
থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে ডিএমপির ১১ নির্দেশনা
থার্টি ফার্স্ট নাইট উদযাপন ঘিরে ডিএমপির ১১ নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।