দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলছে বিয়ের মৌসুম। নিজে বিয়ে করার ইচ্ছা না থাকলেও, বিয়ের দাওয়াত পাওয়ার ইচ্ছা আছে। বিয়েবাড়ি মানেই জমিয়ে খাওয়া-দাওয়া, প্রচুর সাজগোজ আর অনেক অনেক ছবি তোলা। বিয়েবাড়িতে কিভাবে যাবেন, কী পরবেন, কেমন সাজবেন সব কিছু নিয়েই থাকে উত্তেজনা। তবে খুব বেশি সাজতে না চাইলে সুন্দর একটা শাড়ি, গয়না, খোঁপায় ফুল— ব্যাস এইটুকুই যথেষ্ট।
কিন্তু, শাড়ির সঙ্গে যদি মানানসই গয়না না পরেন, তাহলে পুরো সাজই বৃথা। যদি চান বিয়েবাড়িতে ভিড়ের মাঝে সবার নজর আপনার দিকেই থাকবে। তাহলে, গয়না বাছাইয়ে একটু সচেতন হতে হবে। জেনে নিন কোন ধরনের শাড়ির সঙ্গে কেমন গয়না পরবেন।
১. বেনারসি কিংবা জামদানি শাড়ির সঙ্গে সোনার গয়না ভালো মানায়। লম্বা সীতাহার কিংবা লহরি, কানবালা, হাতে চুড়ি কিংবা চূড়। এখন অবশ্য গোল্ড প্লেটের গয়না বেশ প্রচলিত। আপনি চাইলে সেগুলোও পরতে পারেন।
২. কাতান বা ব্রোকেড শাড়ির সঙ্গে টেম্পল জুয়েলারি বা পাথরের গয়না ভালো মানাবে।
৩. নেট শাড়ির সঙ্গে ভালো মানাবে পাথর বা হিরার গয়না। হালকা কাজের শাড়ির সঙ্গে বেছে নিন ভারী কাজের গয়না। এতে গয়নার সৌন্দর্য ফুটে উঠবে।
৪. বাংলার সিল্কের শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন অ্যান্টিক ব্রাশ গয়না। সিল্কের শাড়ির সঙ্গে মুক্তার গয়নাও বেশ মানায়।
৫. জর্জেটের শাড়ির সঙ্গে একটু আলাদা সাজতে চাইলে বেছে নিতে পারেন অক্সিডাইজড গয়না।
৬.অনেকে আছেন খুব বেশি সাজ পছন্দ করেন না। সেক্ষেত্রে হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পরতে পারেন জাঙ্ক জুয়েলারি অথবা আফগানি গয়না। এরসঙ্গে হাতে পরতে পারেন একরঙের চুড়ি। এখন ফ্যাশনে কাপড়ের তৈরি গয়নাও বেশ চলছে। হ্যান্ডলুম শাড়ির সঙ্গে এই রকম গয়নাও পরতে পারেন।
এস