দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র এক শতাংশ ডেঙ্গু মশাই স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। এসব মশা নিয়ন্ত্রণে কিটতত্ববিদদের মাধ্যমে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এজন্য মশার উৎস চিহ্নিত করে লার্ভা নিধন করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে করেণীয় শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন বক্তারা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন এই আলোচনা সভার আয়োজন করে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ইতোমধ্যে পাঁচজন কিটতত্ত্ববিদ নিয়োগ দেওয়া হয়েছে। আগামীতে সিটি করপোরেশন নিজেরাই বায়োলজিক্যাল পেসটিসাইড বিটিআই আমদানি করবে বলেও জানান তিনি।
এদিকে মশা নিধনের নানা প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় করলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ। গেল বছর শুধু ঢাকার দুই সিটি এলাকায় মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও ছিল ১ লাখের বেশি রোগী। রোগীর ভিড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর হিমসিম অবস্থায় এক পর্যায়ে ফিল্ড হাসপাতাল চালু করে স্বস্থ্য অধিদপ্তর।

সোমবার ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে গোলটেবিল আলোচনায় ডেঙ্গু দমনে সিটি করপোরেশনের ব্যর্থতা ও করণীয় তুলে ধরেন বক্তারা।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, রাজধানীর বাসার পার্কিংয়েই প্রায় ৪৩ শতাংশ এডিস মশার লার্ভা পাওয়া গেছে। সুতরাং আমাদের নজর দিতে হবে বাসা বাড়ির অভ্যন্তরে যেন কোনো মশার জন্ম না হয় সে বিষয়ে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, এডিস মশা মানুষকে কামড়ালে মানুষ আক্রান্ত হবে। আক্রান্তের সংখ্যা যত হবে হাসপাতালে ভর্তি ও কিছু সংখ্যক মানুষের মৃত্যু হবে। এজন্য ডেঙ্গুর সংক্রমণ রোধে মশার বিস্তার রোধ করতে হবে।
ডেঙ্গুর সংক্রমন কমাতে মশার উৎস কমানোর ওপর জোর দেন আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।
অন্যদিকে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, সবার পরামর্শে কারিগরি কমিটি গঠন করে এবার সমন্বিত উদ্যোগ নিতে চাই।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তর আইডিসিআর ও কীটতত্ত্ববিদদের সমন্বয়ে কারিগরি কমিটি গঠনের আহ্বান জানান তিনি। গেল বছর বিটিআই আমদানিতে ক্যালেঙ্কারির কারণে এবার নিজেরাই আমদানি করবে বলে জানান মেয়র। বলেন, যে কোম্পানি ভুয়া বিটিআই এনেছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কোনো রকম পেমেন্ট দেওয়া হয়নি তাদের। আগামীতে আমরাই কোনো সোর্স ছাড়াই আমদানি করব।
এও