দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হামিদ উল্লাহ। একসময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় প্রথমে মালয়েশিয়া পরে পাড়ি জমান অস্ট্রেলিয়াতে৷ সেখানে পেয়ে যান নাগরিকত্ব।
সম্প্রতি কক্সবাজার আসেন হামিদ উল্লাহ। ক্যাম্পের বাসিন্দা এক নারীর সাথে বিয়ের আয়জন করা হয় কক্সবাজারের একটি আবাসিক হোটেলে। রোববার সন্ধ্যায় সেখানে হানা দেয় পুলিশ। এতে পণ্ড হয়ে যায় বিয়ের আয়োজন, পালিয়ে যান বিয়েতে আসা শতাধিক রোহিঙ্গা অতিথি।
বর কনেসহ অর্ধশতাধিকের বেশী রোহিঙ্গাদের জিজ্ঞেসাবাস করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে বিয়ে করতে আসা যুবক অস্ট্রেলিয়ার নাগরিক!
বর হামিদ উল্লাহর সাথে আরো ১৮ জন বিদেশী নাগরিক এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে ১৭ জন আগেরকার রোহিঙ্গা আর একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। পুলিশ পাসপোর্টসহ সেই ১৯ জনকে হেফাজতে নিয়েছেন।
এদিকে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যান হোটেল কর্মকতারাও। এ ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানান কক্সবাজার মডেল থানার তদন্ত কর্মকতা শাকিল আহমেদ।
পরে রাত সাড়ে ৯টার দিকে অন্যান্য রোহিঙ্গাদের বাসে করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ।
এও