দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) মারা গেছেন। তিনি বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাতে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রাকিব বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করতেন।
তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামে। রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মচারী। পরিবারের সঙ্গে রাজধানীর নিমতলী নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন তিনি।
নিহতের বন্ধু আল-আমিন বলেন, ছুরিকাঘাত ও গুলি করার পর হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিঠু ফকির বলেন, রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরএ