দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে আলমগীর হোসেন নামে আরও একজনকে।
আজ রোববার (৮ মার্চ সন্ধ্যায়) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, এ খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শব্দের পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ।’ যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এরপর নিজের ব্যক্তিগত আইডি থেকেও একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ। এনসিপির মুখপাত্র ওই স্ট্যাটাসে বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার বাস্তবায়ন করুন।
আরএ