• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সোশ্যাল মিডিয়া

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু। তবে প্রার্থিতা না পেলেও তার পাশে দাঁড়িয়েছেন এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. মাহমুদা মিতুর প্রজ্ঞা, সাহসিকতা ও রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তার প্রতি শুভকামনা জানান নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ডা. মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এই প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের বিষয় নয়; এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই। যে রাজনীতি জনগণের জন্য, জনগণ সেই রাজনীতিকেই আপন করে নেয়। মিতু আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন।

তিনি আরও উল্লেখ করেন, রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য সচেতনভাবেই মাঠে নেমেছেন ডা. মাহমুদা মিতু। রাজনীতির পথ সহজ নয়, তবে সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে।

নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত। ভবিষ্যতে তিনি অবশ্যই সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট ২৫৩টি আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ৩০টি আসনে নির্বাচন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী), দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী), রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট), নাটোর-৩ (সিংড়া), সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর), পিরোজপুর-৩ (মঠবাড়িয়া), টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ময়মনসিংহ-১১ (ভালুকা) ও মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী)।

এ ছাড়া, ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর), ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা), ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা), ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত), ঢাকা-১৯ (সাভার), ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-২ (সিটি করপোরেশনের একাংশ ও সেনানিবাস), নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ), কুমিল্লা-৪ (দাউদকান্দি), নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক), নোয়াখালী-৬ (হাতিয়া), লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা), বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা), নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক), ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) রয়েছে এই তালিকায়।

আরএ

  • নাহিদ
  • সোশ্যাল মিডিয়া
এ সম্পর্কিত আরও খবর
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে যুক্তরাজ্য
পুলিশি হয়রানি ও পুরোনো স্বৈরাচারী চর্চা অব্যাহত রয়েছে : নাহিদ ইসলাম
পুলিশি হয়রানি ও পুরোনো স্বৈরাচারী চর্চা অব্যাহত রয়েছে : নাহিদ ইসলাম
বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম
বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম
এবারের বাজেট চানাচুরের মতো খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ
এবারের বাজেট চানাচুরের মতো খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।