দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। এ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে পোস্ট দিচ্ছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বিশিষ্ট লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম শোকবার্তা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, খালেদা জিয়ার চেয়ে বড় রাজনীতিবিদ বাংলাদেশে জন্মায়নি।
তিনি তার পোস্টে বলেন, ‘খালেদা জিয়া। তিনি ভালোবেসেছিলেন এই দেশ আর তার মানুষদের। সবচেয়ে সংকটময় কালেও তিনি তার স্বভাব থেকে বিচ্যুত হননি। বাংলাদেশে তার চেয়ে বড় কোনো রাজনীতিবিদ জন্মায়নি। বাংলাদেশে তার মতো একজন মানুষ আমি আর দেখিনি। খালেদা, আমাদের লোক ছিলেন।’
আরএ