দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাত হারানো যুবক আরজে আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ ঘোষণা তিনি।
আতিক বলেন, ‘‘আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই। অবশ্যই মত প্রকাশে স্বাধীনতা থাকতে হবে। তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করবে?’’
তিনি আরও বলেন, ‘‘আল্লাহ তায়ালার রাসূলকে (সা.) নিয়ে বিরোধিতা করবে; আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও এটা মেনে নিতে পারব না। আজ থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম। যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে; ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।’’
আরএ