দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চাওয়া ছিল ‘শাপলা’ প্রতীক।
বৃহস্পতিবার, (৩০ অক্টোবর) বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কোন আইন বা বিধির কারণে তারা ‘‘শাপলা’’ প্রতীক তালিকাভুক্ত করতে পারছেন না। সেই প্রশ্নের উত্তর না দিয়ে তারা ‘শাপলা কলি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। কেন ‘‘শাপলা’’ প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না—এর উত্তর কমিশনকে দিতে হবে।
তিনি আরও লিখেছেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না। যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে ‘শাপলা’ তালিকাভুক্ত না করেন, তবে একই যুক্তি ‘ধানের শীষ’, ‘তারকা’ বা ‘পাটপাতা’র মতো প্রতীকগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর যদি জাতীয় প্রতীক সংরক্ষণ তাদের দায়িত্ব না হয়, তাহলে ‘শাপলা’ অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়? নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না— আমাদের প্রতীক নির্ধারিত হবে দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনের সীমার মধ্যে। আইন সবার জন্য সমান হতে হবে; বেছে বেছে প্রয়োগ করলে তা আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়।
তিনি বলেন, পরিশেষে, শাপলা আমাদের প্রত্যাশা। শাপলা কলির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে জানাবো।
আরএ