দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিজিটাল সিকিউরিটি আইনের সব মামলা বাতিল করা হচ্ছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তিনি লিখেন, গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনে দেওয়া সাজা ও বিচারাধীন সব মামলার দায়মুক্তি দিতে এই সংশোধন আনা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি আগের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে অনেকের ওপর অন্যায়ভাবে মামলা ও শাস্তি হয়েছে। নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে সেই মামলাগুলো বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়মুক্তি দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক নিপীড়নের এক অধ্যায়ের অবসান ঘটবে।
আরএ