• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সোশ্যাল মিডিয়া

‘নিউইয়র্কের ঘটনা জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ’

নিজস্ব প্রতিবেদক
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনা জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, ‘আমেরিকার এয়ারপোর্টে যা ঘটেছে, তা কেবলমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ। বিদেশের মাটিতে, আন্তর্জাতিক দৃষ্টির সামনে আমরা যে নোংরা রাজনীতির চর্চা করে এসেছি, সেটিই আবার প্রকাশ পেল— অসহিষ্ণুতা, হিংসা, আর প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী।’

‘সবচেয়ে মর্মান্তিক ছিল নারীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা। একজন নারী সহযাত্রীকে যেন অসম্মান করা না হয়, সেই কথা কয়েকজন সৎ মানুষ উচ্চস্বরে চিৎকার করে বলছিলেন। (আপারে দিওনা, আক্তাররে দে) কিন্তু তবুও নারীকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হলো, তা আমাদের সমাজ ও রাজনীতির নৈতিক দেউলিয়াত্বকেই প্রমাণ করে। নারীকে সম্মান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হলো, যা ভীষণ লজ্জাজনক ও নিন্দনীয়।’

‘এখানে আরও কষ্টের বিষয় হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র, শান্ত স্বভাবের, সম্মানিত নেতা, যাকে আমি ব্যক্তিগতভাবে কখনো উত্তেজিত হতে বা রাগতে দেখিনি; তাকেও এই নোংরা আক্রমণের শিকার হতে হলো। একজন ভদ্র মানুষ, যিনি সবসময় ধৈর্যের প্রতীক ছিলেন, তাকেও অপমানিত করা হলো। এটি শুধু একজন নেতাকে নয়, বরং পুরো জাতির রাজনৈতিক চেতনার উপর আঘাত।’

‘আর ড. ইউনূস, যিনি নোবেলজয়ী হয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন, তিনি নিজের নিরাপত্তার জন্য পালিয়ে গেলেন। অথচ তার সহযাত্রী নারী, ড. জারাকে রাস্তায়, বিশৃঙ্খলার মাঝখানে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন। একজন সহযাত্রী নারীকে অরক্ষিত ফেলে চলে যাওয়া শুধু দায়িত্বজ্ঞানহীনতাই নয়, এটি নেতৃত্বের সবচেয়ে জঘন্যতম ব্যর্থতা।’

নীলা ইসরাফিল লেখেন, ‘বিস্ময়কর হলো, বাংলাদেশ থেকে বিমানে ওঠার সময় যত জাঁকজমকপূর্ণ ফটোসেশন হলো, সোশ্যাল মিডিয়ায় যত প্রচারণা চালানো হলো, সবই ছিল নিছক প্রদর্শনী। কিন্তু নামার সময় বাস্তব বিপদের মুখোমুখি হলে সেই নেতারাই সরে গেলেন নিরাপদ পথে। কর্মী আর সহযাত্রী রয়ে গেলেন বিশৃঙ্খলার কেন্দ্রে, আর নেতৃত্ব পালিয়ে গেল নিরাপত্তার আড়ালে। এটাই বাংলাদেশের তথাকথিত নেতৃত্বের প্রকৃত চরিত্র।’

‘আজকের এ ঘটনায় জাতির সামনে স্পষ্ট হয়েছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের বড় অংশ সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড। যারা দুঃসময়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, যারা সহযাত্রীকে রাস্তায় ফেলে চলে যেতে পারেন, তারা নেতৃত্ব দেওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন।’

‘আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক সত্য হলো, একজন মির্জা ফখরুলের মতো সম্মানিত ভদ্র মানুষকেও অপমানিত হতে হলো, আর একজন নারী সহযাত্রীকে অসম্মানের চরম ঝুঁকির মুখে ফেলে দেওয়া হলো। আর একজন নোবেলজয়ী মানুষ পালিয়ে গেলেন যেখানে তাকে এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার কথা ছিল। এই দৃশ্য কেবল ব্যক্তিগত অপমান নয়, পুরো জাতির জন্য এক কলঙ্কিত অধ্যায়।’

সবশেষে তিনি লেখেন, ‘এখন সময় এসেছে জাতিকে প্রশ্ন করার, আমরা কি এই ভণ্ড, দায়িত্বজ্ঞানহীন, নারীবিরোধী রাজনৈতিক সংস্কৃতিকে চিরতরে প্রত্যাখ্যান করবো, নাকি নীরব থেকে আগামী প্রজন্মকে আরো বড় অপমানের দিকে ঠেলে দেবো?’

উল্লেখ্য, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

আরএ

  • সোশ্যাল মিডিয়া
  • নীলা ইসরাফিল
এ সম্পর্কিত আরও খবর
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট
ভাইরাল হাসনাত আবদুল্লাহর পোস্ট
হঠাৎ ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা
হঠাৎ ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।